ফটোগ্যালারী
পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান মহোদয় ১৯-০৪-২০২৬ তারিখে বিজিএফসিএল এর তিতাস-৩১ গভীর অনুসন্ধান কূপটির স্পাড-ইন (খনন) কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বিজিএফসিএল এর কর্মকর্তা ও কর্মচারীগন ব্রাহ্মণবাড়িয়া স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন অত্র কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহোদয়সহ অন্যান্যরা।
স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনসহ যথাযথ মর্যাদায় বিজিএফসিএল এর পক্ষ হতে মহান বিজয় দিবস-২০২৫ পালন করা হয়।
তিতাস গ্যাস ফিল্ডে নতুন কূপ খনন! গত ১৫/১২/২০২৫ তারিখ ব্রাক্ষণবাড়িয়াস্থ তিতাস গ্যাস ফিল্ডে একটি নতুন কূপ (২৮ নম্বর) খনন শুরু হয়েছে। তিতাস ২৮ নম্বর কূপটি সারফেস লোকেশন হতে প্রায় ৩৬৩৬ মিটার গভীরতায় C5-C7 গ্যাস স্তরে ডিরেকশনালি খনন করা হবে। খনন ও আনুষঙ্গিক কাজের জন্য আনুমানিক ১১০ দিন সময়ের প্রয়োজন হবে। খনন কাজ সফলভাবে সম্পন্ন হলে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা যাবে আশা করা যায়। তিতাস ও কামতা ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম- উন্নয়ন কূপ খনন শীর্ষক প্রকল্পের আওতায় ২৮ নম্বর কূপটি খনন করা হচ্ছে। একই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে তিতাস ফিল্ডে আরও ২টি (তিতাস#২৯ ও ৩০) ও কামতা ফিল্ডে ১টি কূপ (কামতা#২) আন্তর্জাতিক খনন ঠিকাদারি প্রতিষ্ঠান CCDC, Chaina এর মাধ্যমে খনন করা হবে। সকল কূপ খনন শেষে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রীডে যুক্ত হবে আশা করা যায়।
বিজিএফসিএল-এর কম্প্রেসার সাইট-ই এবং জি পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মহোদয় পরিদর্শন করেন। জিএম (অপারেশন), জিএম (পিডি), সিএস, জিএম (টিএস), পিডি (কম্প্রেসার-ই এবং জি) এবং আরও অনেকে উপস্থিত ছিলেন।
জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মোছা. মাসুদা বেগম বিজিএফসিএল এর অধীনে তিতাস লোকেশন-জি তে কম্প্রেসর ইনস্টলেশন প্রকল্প পরিদর্শন করেছেন।
পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) জনাব মোঃ আব্দুল মান্নান পাটওয়ারী মহোদয় ০৫-০৯-২০২৫ ও ০৬-০৯-২০২৫ তারিখ রোজ: শুক্রবার ও শনিবার হবিগঞ্জ, নরসিংদি ও মেঘনা গ্যাস ফিল্ড সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব প্রকৌ. মোঃ ফারুক হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) জনাব এস. এম. মাহবুব আলম মহোদয় ০৭-০৯-২০২৫ তারিখ রোজ: রবিবার হবিগঞ্জ গ্যাস ফিল্ড সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপমহাব্যবস্থাপক হবিগঞ্জ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জুলাই অভ্যূত্থানের বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন স্বরূপ জুলাই পুনর্জাগরণ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কোম্পানির প্রধান কার্যালয় ও তিতাস-বি লোকেশনে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ ফারুক হোসেন ২৭-০৭-২০২৫ তারিখে প্রধান কার্যালয়ে বৃক্ষরোপন করে এ কর্মসূচি উদ্বোধন করেন। কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।