কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ এ ০৩:৩৫ PM
তিতাস গ্যাস ফিল্ডে নতুন কূপ খনন! গত ১৫/১২/২০২৫ তারিখ ব্রাক্ষণবাড়িয়াস্থ তিতাস গ্যাস ফিল্ডে একটি নতুন কূপ (২৮ নম্বর) খনন শুরু হয়েছে। তিতাস ২৮ নম্বর কূপটি সারফেস লোকেশন হতে প্রায় ৩৬৩৬ মিটার গভীরতায় C5-C7 গ্যাস স্তরে ডিরেকশনালি খনন করা হবে। খনন ও আনুষঙ্গিক কাজের জন্য আনুমানিক ১১০ দিন সময়ের প্রয়োজন হবে। খনন কাজ সফলভাবে সম্পন্ন হলে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা যাবে আশা করা যায়। তিতাস ও কামতা ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম- উন্নয়ন কূপ খনন শীর্ষক প্রকল্পের আওতায় ২৮ নম্বর কূপটি খনন করা হচ্ছে। একই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে তিতাস ফিল্ডে আরও ২টি (তিতাস#২৯ ও ৩০) ও কামতা ফিল্ডে ১টি কূপ (কামতা#২) আন্তর্জাতিক খনন ঠিকাদারি প্রতিষ্ঠান CCDC, Chaina এর মাধ্যমে খনন করা হবে। সকল কূপ খনন শেষে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রীডে যুক্ত হবে আশা করা যায়।