কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১২ জুলাই, ২০২৬ এ ০১:৫৯ PM
কন্টেন্ট: পাতা
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের পথে অগ্রযাত্রা
প্রকল্পের উদ্দেশ্যঃ তিতাস গ্যাস ফিল্ডের লোকেশন-ই এবং জি তে ৩টি করে মোট ০৬টি ওয়েলহেড কম্প্রেসর স্থাপনের মাধ্যমে উৎপাদিত গ্যাসের ওয়েলহেড চাপ বৃদ্ধিপূর্বক গ্যাস সরবরাহ অব্যাহত রাখা।
প্রকল্পের বর্তমান অবস্থাঃ EPC ঠিকাদার Consortium of Zicom Equipment Pte. Ltd. Singapore & AG Equipment Company, USA এর সাথে ১২-১০-২০২২ তারিখে ও পরামর্শক প্রতিষ্ঠান Pegasus International (UK) Ltd. এর সাথে ২৩-০৫-২০২১ তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় তিতাস লোকেশন-ই এবং জি তে ৩টি করে মোট ০৬টি ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, টেস্টিং ও কমিশনিং সম্পন্ন হয়েছে।
প্রাক্কলিত ব্যয়: : ৬২015.০০ লক্ষ টাকা
বাস্তবায়নকাল: ০১ মার্চ ২০২১ হতে ৩১ ডিসেম্বর ২০২৬
বাস্তব অগ্রগতিঃ ৯৩.২৫%
প্রকল্পের উদ্দেশ্যঃ দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে তিতাস, বাখরাবাদ, হবিগঞ্জ ও মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভারের মাধ্যমে গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ অব্যাহত রাখা।
প্রকল্পের বর্তমান অবস্থাঃ প্রকল্পের আওতায় ওয়ার্কওভার মালামাল, তৃতীয় পক্ষীয় প্রকৌশল কাজ ও পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। ইতোমধ্যে তিতাস-১৪, ১৬ ও হবিগঞ্জ-৫ নং কূপের ওয়ার্কওভার সম্পন্ন হয়েছে।পরবর্তী বাখরাবাদ ৭ নং কূপের ওয়ার্কওভার ১৮-০৫-২০২৬ তারিখে শুরু হয়েছে । বর্তমানে কূপটিতে ১ম DST সম্পন্ন হয়েছে এবং ২য় DST কার্যক্রমের প্রস্তুতি নেয়া হচ্ছে।
প্রাক্কলিত ব্যয়: ৫২০০০.00 লক্ষ টাকা
বাস্তবায়নকাল: ০১ জানুয়ারি, ২০২৪ হতে ৩০ জুন ২০২৭
বাস্তব অগ্রগতিঃ ৭৩.৫৩%
প্রকল্পের উদ্দেশ্যঃ দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে তিতাস ফিল্ডে ৩টি এবং কামতা ফিল্ডে ১টি সহ মোট ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খননের মাধ্যমে গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ বৃদ্ধি।
প্রকল্পের বর্তমান অবস্থাঃ প্রকল্পের আওতায় সমন্বিত খনন ঠিকাদারি প্রতিষ্ঠান, CNPC Chuanqing Drilling Engineering Company Ltd. (CCDC), China এর সাথে ১০-০৪-২০২৫ তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়। বর্তমানে তিতাস-২৮ নং কূপের খনন শেষে DST কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে তিতাস ২৮ নং কূপের খনন শেষে পরীক্ষামূলকভাবে দৈনিক ১২.১৯ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কামতা ২ নং কূপের খনন কাজ ২০-০৫-২০২৬ তারিখে শুরু হয়ে ১২-০৭-২০২৬ তারিখ পর্যন্ত ২৬৬৯ (MD) মিটার গভীরতায় খনন সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, কামতা ২ নং কূপটি ৩৪৩৪ (MD) মিটার গভীরতায় খনন সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে। এছাড়া তিতাস ২৯ নং কূপের খনন কাজ শুরু করার লক্ষ্যে ঠিকাদার কর্তৃক রিগ স্থানান্তর কাজ চলমান আছে।
প্রাক্কলিত ব্যয়: ১২৫৫০০.০০ লক্ষ টাকা
বাস্তবায়নকাল: ০১ জানুয়ারি ২০২৫ হতে ৩০ সেপ্টেম্বর ২০২৭
বাস্তব অগ্রগতিঃ ৪১.৯৭%
প্রকল্পের উদ্দেশ্যঃ গ্যাস রিসোর্স/রিজার্ভ আবিষ্কারের মাধ্যমে দেশের গ্যাসের মজুদ বৃদ্ধিকরণের লক্ষ্যে অনুসন্ধান ব্লক-৯ ও ১২ এর আওতায় হবিগঞ্জ ফিল্ড ও তদ্সংলগ্ন অবমুক্ত এলাকাসহ ৮৭৫ বর্গ কি.মি এবং বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৫৭৫ বর্গ কি.মি. সহ সর্বমোট ১৪৫০ বর্গ কি.মি. এলাকায় ৩-ডি সাইসমিক জরিপ ডাটা সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ কাজ সম্পন্নকরণ।
প্রকল্পের বর্তমান অবস্থাঃ ৩-ডি সাইসমিক জরিপ কার্যক্রম পরিচালনার জন্য ২০-০৩-২০২৫ তারিখে সার্ভিস প্রোভাইডার হিসেবে বাপেক্স এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। বাপেক্স কর্তৃক ০২-০৬-২০২৬ তারিখে হবিগঞ্জ ফিল্ড এলাকায় যন্ত্রপাতি ও লোকবলের মোবিলাইজেশন কাজ শুরু হয়েছে। বাপেক্স কর্তৃক হবিগঞ্জ ফিল্ডে ডাটা একুইজিশন এর কাজ চলমান রয়েছে।
প্রাক্কলিত ব্যয়: ৪৫৪২৫.০০ লক্ষ টাকা
বাস্তবায়নকাল: ০১ জানুয়ারি ২০২5 হতে ৩০ জুন ২০২৭
বাস্তব অগ্রগতিঃ ৩৫.১০%
প্রকল্পের উদ্দেশ্যঃ গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিতাস ও বাখরাবাদ স্ট্রাকচারে ৫৬০০ (+-১০০) ও ৪৩৬০ (+-১০০) মিটার (TVD) গভীরতায় দু'টি গভীর অনুসন্ধান কূপ (তিতাস-৩১ ও বাখরাবাদ-১১) খননের মাধ্যমে উত্তোলনযোগ্য গ্যাসের উপস্থিতি/অনুপস্থিতি নিশ্চিত করা।
প্রকল্পের বর্তমান অবস্থাঃ সমন্বিত খনন ঠিকাদার প্রতিষ্ঠান CNPC Chuanqing Drilling Engineering Company Ltd. (CCDC), China এর সাথে ০৭-০৮-২০২৫ তারিখে ও পরামর্শক প্রতিষ্ঠান RICH SPREAD GROUP LIMITED, BRITISH VIRGIN ISLAND এর সাথে ০৩-০৮-২০২৫ তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়। তিতাস ৩১ নং কূপ খনন কাজ ১৯-০৪-২০২৬ তারিখ হতে শুরু হয়েছে। ১২-০৭-২০২৬ তারিখ পর্যন্ত ৩৫৮৪ মিটার খনন কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে খনন কার্যক্রম চলমান রয়েছে।
প্রাক্কলিত ব্যয়: ৭৯৮০০.০০ লক্ষ টাকা
বাস্তবায়নকাল: ০১ জুলাই ২০২৫ হতে ৩১ ডিসেম্বর ২০২৭
বাস্তব অগ্রগতিঃ ৩৪.৬৮%