কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ এ ০৮:৩৮ PM
জুলাই অভ্যূত্থানের বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন স্বরূপ জুলাই পুনর্জাগরণ-২০২৫ উদযাপন উপলক্ষ্যে কোম্পানির প্রধান কার্যালয় ও তিতাস-বি লোকেশনে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ ফারুক হোসেন ২৭-০৭-২০২৫ তারিখে প্রধান কার্যালয়ে বৃক্ষরোপন করে এ কর্মসূচি উদ্বোধন করেন। কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।