কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ এ ০৩:৫৪ PM
পেট্রোবাংলার পরিচালক (অর্থ) (যুগ্মসচিব) জনাব এ কে এম মিজানুর রহমান মহোদয় ১২-৭-২০২৫ ও ১৩-৭-২০২৫ তারিখ রোজ: শনিবার ও রবিবার বিজিএফসিএল কর্তৃক গৃহীত ও গৃহীতব্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প (মূল্যায়ন/উন্নয়ন কূপ খনন, অনুসন্ধান কূপ খনন ও ওয়ার্কওভার) কার্যক্রম/এলাকা সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ ফারুক হোসেন এবং মহাব্যবস্থাপকবৃন্দ ও সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপক/প্রকল্প পরিচালক/ প্রকল্প সমন্বয়ক মহোদয়গণ উপস্থিত ছিলেন। পরিচালক (অর্থ) মহোদয় ১২-৭-২০২৫ তারিখে কোম্পানির প্রধান কার্যালয়ে এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।