কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ এ ০৯:০৬ AM

প্রকল্পসমূহ

কন্টেন্ট: পাতা

২০২৪–২৫ অর্থবছরে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের পথে অগ্রযাত্রা

🔋 ওয়েলহেড কম্প্রেসর স্থাপন (তিতাস – লোকেশন ই ও জি)

  • দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন ৩টি কম্প্রেসর (লোকেশন-ই) এবং ২৫ মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন ৩টি (লোকেশন-জি)

  • গ্যাস উৎপাদিত কূপসমূহের চাপ বৃদ্ধি করে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ

  • চুক্তি স্বাক্ষর: ১২-১০-২০২২ (Zicom Equipment Pte. Ltd., Singapore & AG Equipment Company, USA)

  • বর্তমানে দৈনিক প্রায় ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ

ব্যয়: ৬২০.১৫ কোটি টাকা
মেয়াদ: ২০২১–২০২৬
অগ্রগতি: ৭৫%

🔍 ৭টি কূপের ওয়াকওভার (তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ, মেঘনা)

  • বন্ধ ও উৎপাদনরত কূপ পুনঃউৎপাদন ও নিরাপদ সরবরাহ অব্যাহত রাখা

  • তিতাস-১৪, ১৬; হবিগঞ্জ-৫; বাখরাবাদ-৬ ও ৭; মেঘনা-১ কূপ ওয়াকওভার

  • তিতাস-১৪ কূপ: ১৯-০৩-২০২৪ থেকে ২৪-০৫-২০২৪

  • তিতাস-১৬ কূপ: ১০-১২-২০২৪ থেকে ১৪-০৫-২০২৫

  • হবিগঞ্জ-৫ কূপ: ২৪-১০-২০২৫ থেকে ০৩-১২-২০২৫, দৈনিক ২৬ মিলিয়ন ঘনফুট সরবরাহ শুরু

ব্যয়: ৫২০.০০ কোটি টাকা
মেয়াদ: ২০২৪–২০২৭
অগ্রগতি: ৫২.৩৪%

📎 ৩-ডি সাইসমিক জরিপ

  • ১৪৫০ বর্গ কিলোমিটার এলাকায় ডাটা সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ

  • হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডের অনুসন্ধান ব্লক ৯ ও ১২-এর আওতায়

  • ডিপিপি অনুমোদন: ০২-০২-২০২৫ একনেক সভা

ব্যয়: ৪৫৪.২৫ কোটি টাকা
মেয়াদ: ২০২৫–২০২৭
অবস্থা: অনুমোদিত

⚡ মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন (তিতাস ও কামতা)

  • তিতাস-২৮, ২৯, ৩০ ও কামতা-২ কূপ খনন

  • তিতাস কূপ গভীরতা: ৩৫০০±১০০ মি, কামতা কূপ গভীরতা: ২৩১০±১০০ মি (Directionally)

  • চুক্তি: CNPC Chuanqing Drilling Engineering Company Ltd., China (১০-০৪-২০২৫)

  • তিতাস-২৮ কূপ খনন শুরু: ১৫-১২-২০২৫

  • প্রকল্প শেষে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে আশা করা যায়

ব্যয়: ১,২৫৫.০০ কোটি টাকা
মেয়াদ: ২০২৫–২০২৭
অবস্থা: চলমান

🚀 গভীর অনুসন্ধান কূপ খনন (তিতাস ও বাখরাবাদ)

  • তিতাস-৩১ কূপ: ৫৬০০±১০০ মি, বাখরাবাদ-১১ কূপ: ৪৩৬০±১০০ মি (TVD)

  • চুক্তি: CNPC Chuanqing Drilling Engineering Company Ltd., China (০৭-০৮-২০২৫)

  • বিদেশি পরামর্শক নিয়োগ করা হয়েছে

  • তিতাস-৩১ কূপ খনন এপ্রিল ২০২৬ নাগাদ শুরু হওয়ার লক্ষ্যমাত্রা

  • প্রকল্প শেষে দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে আশা করা যায়

ব্যয়: ৭৯৮.০০ কোটি টাকা
মেয়াদ: ২০২৫–২০২৭
অবস্থা: চলমান

© BGFCL | Annual Report 2024–25

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন