মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন অত্র কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহোদয়সহ অন্যান্যরা।
তিতাস গ্যাস ফিল্ডে নতুন কূপ খনন! গত ১৫/১২/২০২৫ তারিখ ব্রাক্ষণবাড়িয়াস্থ তিতাস গ্যাস ফিল্ডে একটি নতুন কূপ (২৮ নম্বর) খনন শুরু হয়েছে। তিতাস ২৮ নম্বর কূপটি সারফেস লোকেশন হতে প্রায় ৩৬৩৬ মিটার গভীরতায় C5-C7 গ্যাস স্তরে ডিরেকশনালি খনন করা হবে। খনন ও আনুষঙ্গিক কাজের জন্য আনুমানিক ১১০ দিন সময়ের প্রয়োজন হবে। খনন কাজ সফলভাবে সম্পন্ন হলে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা যাবে আশা করা যায়। তিতাস ও কামতা ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম- উন্নয়ন কূপ খনন শীর্ষক প্রকল্পের আওতায় ২৮ নম্বর কূপটি খনন করা হচ্ছে। একই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে তিতাস ফিল্ডে আরও ২টি (তিতাস#২৯ ও ৩০) ও কামতা ফিল্ডে ১টি কূপ (কামতা#২) আন্তর্জাতিক খনন ঠিকাদারি প্রতিষ্ঠান CCDC, Chaina এর মাধ্যমে খনন করা হবে। সকল কূপ খনন শেষে দৈনিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রীডে যুক্ত হবে আশা করা যায়।
স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনসহ যথাযথ মর্যাদায় বিজিএফসিএল এর পক্ষ হতে মহান বিজয় দিবস-২০২৫ পালন করা হয়।
অদ্য ০৩-১২-২০২৫ তারিখে হবিগঞ্জ ৫নং কূপের ওয়ার্কওভার কাজ সফলভাবে সম্পাদন শেষে দৈনিক প্রায় ২৬ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। কূপটির গ্যাস সরবরাহ কাজের শুভ উদ্ভোধন ঘোষনা করেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব মোঃ রেজানুর রহমান মহোদয় ও বিজিএফসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ ফারুক হোসেন-সহ বিজিএফসিএল এর মহাব্যবস্থাপকগণ এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক-সহ অন্যান্য কর্মকর্তাগণ।
পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) জনাব এস. এম. মাহবুব আলম মহোদয় ০৭-০৯-২০২৫ তারিখ রোজ: রবিবার হবিগঞ্জ গ্যাস ফিল্ড সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপমহাব্যবস্থাপক হবিগঞ্জ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
১৬ জুলাই-২০২৫ , শহিদ দিবস উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বাদ জোহর মসজিদে শহিদদের আত্বার শান্তি কামনা করে বিশেষ দোয়া আয়োজন করা হয়েছে।
১৬ জুলাই-২০২৫ , শহিদ দিবস উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বাদ জোহর মসজিদে শহিদদের আত্বার শান্তি কামনা করে বিশেষ দোয়া আয়োজন করা হয়েছে।
পেট্রোবাংলার পরিচালক (অর্থ) (যুগ্মসচিব) জনাব এ কে এম মিজানুর রহমান মহোদয় ১২-৭-২০২৫ ও ১৩-৭-২০২৫ তারিখ রোজ: শনিবার ও রবিবার বিজিএফসিএল কর্তৃক গৃহীত ও গৃহীতব্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প (মূল্যায়ন/উন্নয়ন কূপ খনন, অনুসন্ধান কূপ খনন ও ওয়ার্কওভার) কার্যক্রম/এলাকা সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মোঃ ফারুক হোসেন এবং মহাব্যবস্থাপকবৃন্দ ও সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপক/প্রকল্প পরিচালক/ প্রকল্প সমন্বয়ক মহোদয়গণ উপস্থিত ছিলেন। পরিচালক (অর্থ) মহোদয় ১২-৭-২০২৫ তারিখে কোম্পানির প্রধান কার্যালয়ে এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

বিজিএফসিএল-এর কম্প্রেসার সাইট-ই এবং জি পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মহোদয় পরিদর্শন করেন। জিএম (অপারেশন), জিএম (পিডি), সিএস, জিএম (টিএস), পিডি (কম্প্রেসার-ই এবং জি) এবং আরও অনেকে উপস্থিত ছিলেন।